পুত্রসন্তানের বাবা হলেন জিয়াউল হক পলাশ - Kalbela
NEWS
BREAKING
LIVE
LOADING...
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
×
×

অনুসরণ করুন

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Thursday, August 3, 2023

পুত্রসন্তানের বাবা হলেন জিয়াউল হক পলাশ

ছেলেসন্তানের বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আজ রবিবার সকাল সাড়ে ৯টায় পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন জিয়াউল হক পলাশ নিজেই।পলাশ কালের কণ্ঠকে বলেন, আজ সকাল সাড়ে ৯টায় আমি পুত্রসন্তানের বাবা হয়েছি।আমি ভীষণ আনন্দিত। সন্তান ও তার মা ভালো আছে। সবাই আমার পুত্রের জন্য দোয়া করবেন।গত বছরের আগস্টে পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন পলাশ।তবে বিয়ের বিষয়টি সামনে আসে গত বছরের ডিসেম্বরে।   পরিচালক কাজল আরেফিন অমির সহকারী থেকে অভিনয়ে আসেন পলাশ। জনপ্রিয় এই নির্মাতার সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্র পলাশকে তারকাখ্যাতি এনে দিয়েছে। অভিনয়ের পাশাপাশি পলাশ নির্মাণেও মনোযোগী।কয়েকটি টিভিসি, মিউজিক ভিডিও ও নাটক নির্মাণ করে প্রশংসা অর্জন করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here