জাতীয় শোক দিবসে ফরিদপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল - Kalbela
NEWS
BREAKING
LIVE
LOADING...
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
×
×

অনুসরণ করুন

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, August 15, 2023

জাতীয় শোক দিবসে ফরিদপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।পৌর আওয়ামী লীগের আয়োজনে পৌরসভার ২৭টি ওয়ার্ডে পৃথকভাবে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়।মঙ্গলবার সকাল ১০টায় শহরের ২১ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ। এ সময় তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা করেন।কোরআন খানি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য নুরুল আমিন বাপ্পি, কানাইপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মো শাহ সুলতান রাহাত, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুম মিয়া প্রমুখ।


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here