খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন মির্জা ফখরুল - Kalbela
NEWS
BREAKING
LIVE
LOADING...
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
×
×

অনুসরণ করুন

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, August 2, 2023

খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন মির্জা ফখরুল


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যা সাতটার পর রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান ফখরুল।বিএনপির একাধিক সূত্র প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। সূত্রগুলো জানায়, এ সময় মির্জা ফখরুল খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। কিছু সময় সেখানে অবস্থান করেন বিএনপির মহাসচিব।গত ২৫ জুলাই খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন মির্জা ফখরুল। এর এক দিন পর ২৭ জুলাই ছিল ঢাকায় বিএনপির মহাসমাবেশ। সেই সমাবেশ সামনে রেখে তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বলে বলা হচ্ছে। গত ঈদুল আজহার আগেও একবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন বিএনপির মহাসচিব।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here