চবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতির পদত্যাগ - Kalbela
NEWS
BREAKING
LIVE
LOADING...
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
×
×

অনুসরণ করুন

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, August 15, 2023

চবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতির পদত্যাগ

পদত্যাগের বিষয়ে তিনি চিঠিতে উল্লেখ করেন, শুক্রবার গঠিত কমিটিতে চবি ছাত্রদলের ত্যাগী ও নির্যাতিতদের মূল্যায়ন করা হয়নি। তাই এই কমিটির নেতৃত্বে এক দফা দাবি আদায়ের সংগ্রামে ছাত্রদলের কর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে আন্দোলনে ভূমিকা রাখা সম্ভব নয়।

এ বিষয়ে মামুনুর রশিদ বলেন, আমার বক্তব্য চিঠিতে উল্লেখ করেছি। এ কমিটিতে আমি সন্তুষ্ট নই। পাঁচ সদস্যের এ কমিটিতে আরও দুজন নেতা পদত্যাগ করতে পারেন।

মামুনুর রশিদ এর আগেও সংগঠনটির যুগ্ন সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।  

প্রায় সাত বছর পর শুক্রবার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলাউদ্দিন মহসিন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. সাজ্জাদ হোসেন হৃদয়।

এর আগে ২০১৬ সালের অক্টোবরে খোরশেদ আলমকে সভাপতি ও শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরের বছর ১৮ মে ২৪৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। গত বছরের ১১ নভেম্বর কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here