দুর্বল মালয়েশিয়ার বিপক্ষে টাইগারদের মামুলি সংগ্রহ - Kalbela
NEWS
BREAKING
LIVE
LOADING...
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
×
×

অনুসরণ করুন

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, October 4, 2023

দুর্বল মালয়েশিয়ার বিপক্ষে টাইগারদের মামুলি সংগ্রহ

ওয়ানডে বিশ্বকাপ খেলতে সাকিব-মুশফিকরা এখন ভারতে। এর মধ্যেই চীনের হ্যাংঝুতে হচ্ছে এশিয়ান গেমস। বিশ্বকাপে জাতীয় দলের অনেক ক্রিকেটার যাওয়ায়, এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দল পাঠায় বাংলাদেশ। শীর্ষ চার র‍্যাংকিংয়ে থাকায় সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলছে সাইফ হাসানরা। আজ বাংলাদেশ মুখোমুখি হয়েছে নন টেস্ট প্লেয়িং দল মালয়েশিয়ার বিপক্ষে। কিন্তু দুর্বল এই দলের বিপক্ষেও নাকানিচুবানি খেতে হয়েছে টাইগারদের। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জিততে হলে মালয়েশিয়ার লক্ষ্য ১১৭ রান।

মালয়েশিয়ার বিপক্ষে এশিয়ান গেমসে আন্তর্জাতিক অভিষেক হয় পাঁচ ক্রিকেটারের। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। স্কোরবোর্ডে ৩ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। ইনিংসের দ্বিতীয় বলে রানআউটের শিকার হন ওপেনার মাহমুদুল হাসান জয়। স্কোরবোর্ডে কোনো রানই যোগ করতে পারেননি তিনি। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন উইকেট হারান লেগ বিফোরের ফাঁদে। ৬ বল খেলে ১ রানের বেশি পাননি তিনে নামা জাকির হাসান। 

৩ ওভারেই ৩ উইকেট খুইয়ে ফেলা বাংলাদেশকে এরপর পথ দেখান অধিনায়ক সাইফ হাসান ও আফিফ হোসেন ধ্রুব। তবে আফিফের দাপুটে ব্যাটিং টেকেনি বেশিক্ষণ। সমান দুই চার ও ছয়ে ২৩ রানে থাকা আফিফ প্যাভিলিয়নে ফেরেন ক্যাচ তুলে। মাঝে শাহাদত হোসেন দিপু এসে খেলে যান ২১ রানের ইনিংস।

বোলিংয়ে মালয়েশিয়ার হয়ে পবনদীপ সিং ২টি উইকেট শিকার করেন। এছাড়া বিজয় উন্নি ও আনোয়ার হোসেন পান একটি করে উইকেট। দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ রানে হারিয়ে সেমিফাইনালে চলে গেছে আফগানিস্তান। আফগানদের দেওয়া ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছে লঙ্কানরা।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here