প্লেয়ার টু ওয়াচ: শান্ত-মিরাজকে বেছে নিলেন হার্শা - Kalbela
NEWS
BREAKING
LIVE
LOADING...
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
×
×

অনুসরণ করুন

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, October 3, 2023

প্লেয়ার টু ওয়াচ: শান্ত-মিরাজকে বেছে নিলেন হার্শা

ছবি: ফাইল

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের ‘প্লেয়ার টু ওয়াচ’ বা আলো কাড়তে পারেন কারা? ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজে এ বিষয়ে বাংলাদেশ নিয়ে বিশ্লেষণে টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজকে বেছে নিয়েছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।

তিনি বাংলাদেশ দলের সেরা ক্রিকেটার মনে করেন সাকিব আল হাসানকে। ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলা সাকিব এবারও দলকে ভরসা দেবেন বলে বিশ্বাস তার। এছাড়া লিটন দাসের বড় ভক্ত বলেও উল্লেখ করেছেন তিনি। অভিজ্ঞ মুশফিকও আছেন দলে। ভোগলে এই তিনজনের বাইরে নাজমুল শান্ত  ও মেহেদী মিরাজে চোখ রাখতে বলেছেন। 

তিনি বলেছেন, ‘নাজমুল শান্ত খুবই মুগ্ধ করার মতো ধারাবাহিক। সে টপ অর্ডারে খেলাটাকে এগিয়ে নিতে পারছে। বাংলাদেশের অনেক খেলোয়াড় দলে এসে আলো ছড়িয়ে একটু একটু করে নিভে যায়। শান্ত ধীরে ধীরে বিকশিত হচ্ছে। সে মুশফিক ও সাকিবের ওপর যাওয়া চাপটা নিজের কাঁধে নিতে পারছে।’

মিরাজ ব্যাটে-বলে জাতীয় দলের হয়ে দারুণ পারফরম্যান্স করছে। এশিয়া কাপে ওপেনিং করে সেঞ্চুরি পেয়েছেন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তিনে ব্যাটিং করে সাবলীল ব্যাটিংয়ে ফিফটি করেছেন। বোলিংয়ের সঙ্গে নেতৃত্বগুনের মুগ্ধ করছেন তিনি। হার্শার চোখে, মিরাজের মধ্যে সাকিবের নির্যাস আছে। 

তিনি বলেন, ‘আমি তাদের একজন অলরাউন্ডারের কথা বলবো। মেহেদী মিরাজ, যাকে আমি প্রথমে টেস্ট খেলতে দেখেছি। টেস্ট ক্রিকেটের মানানসই অফ স্পিনার হিসেবে। এরপর তাকে আমরা দারুণ সব ইনিংস খেলতে দেখলাম। আমার চোখে, মিরাজের মধ্যে পরবর্তী সাকিব হওয়ার নির্যাস আছে।’

তবে বিশ্বকাপে ভালো কিছু অর্জন করতে সাকিব, মুশফিক কিংবা শান্ত-মিরাজে ভরসা রাখলেই হবে না বলে মন্তব্য করেছেন হার্শা ভোগলে। তার মতে, আরও অনেককে ভালো খেলতে হবে। তবেই বাংলাদেশ ভালো কিছু পাবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here