ছাত্রদলের সাবেক সভাপতি খোকন আটক - Kalbela
NEWS
BREAKING
LIVE
LOADING...
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
×
×

অনুসরণ করুন

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 29, 2023

ছাত্রদলের সাবেক সভাপতি খোকন আটক

ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনকে আটক করেছে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মগবাজারের ওয়্যারলেস এলাকা থেকে তাকে আটক করা হয়।

হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ছাত্রদল নেতাকর্মীরা বুধবারের রাজনৈতিক কর্মসূচির সমর্থনে একটি মিছিল বের করার প্রস্তুতি নিয়েছিল। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তখন পুলিশ দেখে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয় জনতার সহায়তায় পুলিশ খোকনকে আটক করে বলে জানান তিনি।

ওসি আওলাদ হোসেন আরও জানান, খোকনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

এদিকে ছাত্রদলের অভিযোগ, ফজলুর রহমান খোকনকে ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশে ধরিয়ে দিয়েছে

ছাত্রদল দাবি করছে, মঙ্গলবার রাতে হাতিরঝিল এলাকার একটি দোকানে বন্ধুকে নিয়ে চা খাওয়ার সময় ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা ফজলুর রহমান খোকনকে হাতিরঝিল থানা পুলিশের কাছে সোপর্দ করে। এর আগে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান বলেন, দেশ আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এখানে বিরোধী মত ও পথের কোনো নিরাপত্তা নেই। আজ ছাত্রদলের সাবেক সভাপতির সঙ্গে যেটা ঘটেছে, তা খুব বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here