বারইয়ারহাটে বিএনপির মতবিনিময় সভা - Kalbela
NEWS
BREAKING
LIVE
LOADING...
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
×
×

অনুসরণ করুন

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Monday, September 9, 2024

বারইয়ারহাটে বিএনপির মতবিনিময় সভা

মিরসরাইয়ে বিএনপির মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।০৯ সেপ্টেম্বর বিকেলে বারইয়ারহাট পৌরসভা ৬,৭ ওয়ার্ড ও ২ নং হিঙ্গুলী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড কতৃক আয়োজিত মতবিনিময় সভা বারইয়ারহাট পুরাতন পৌরসভার সামনে অনুষ্ঠিত হয়।বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটনের সভাপতিত্বে এবং বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরান সরোয়ারদীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী।এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারইয়ারহাট পৌরসভা শাখার ৬,৭ নং ওয়ার্ড এবং ২ নং হিঙ্গুলী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, দলের মধ্যে বিভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের সুসংগঠিত ও শৃঙ্খলা বাস্তবায়ন করতে হবে।দলে অনুপ্রবেশকারী ঠেকাতে হবে।কেউ বিএনপির নাম ব্যাবহার করে চাঁদাবাজি,মাদক সেবন, মাদক বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সবাইকে দেশের উন্নয়নে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here